এনডিটিভি সুস্থ ইন্ডিয়া-র উদ্বোধনে অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
সোশ্যাল সাইটে খোলাখুলি নিজের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করে থাকেন ভারতীয় সিনেমার কিংবদন্তী মেগাস্টার অমিতাভ বচ্চন। টিবি বা টিউবার কিউলোসিস থেকে হেপাটাইটিস বি, এমন সব রোগের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন তিনি। একথা তিনি অকপটেই জানালেন এনডিটিভি সুস্থ ইন্ডিয়া-র উদ্বোধনে। তিনি এও জানান যে তিনি ২০ বছর পর এখন জানতে পেরেছেন যে তাঁর ৭৫ শতাংশ লিভারই নষ্ট হয়ে গেছে।
৭৫ শতাংশ লিভার নষ্ট হয়ে যাওয়ার পর এখন তাঁর ২৫ শতাংশ বেঁচে থাকা ও কার্যকরী লিভার দিয়েই জীবন চালাচ্ছেন তিনি। অমিতাভ বচ্চন সকলকে শারীরিক পরীক্ষায় জোর দেওয়ার কথা বলেন। নিজের উদাহরণ দিয়ে বিগ বি বলেন, তিনি যে টিউবার কিউলোসিসে আক্রান্ত তা তিনি জানতেই পারেন ৮ বছর বাদে। তারপর চিকিৎসা হয়। তাই যদি সুস্থ থাকতে হয় তাহলে সকলের উচিত পরীক্ষা করানো বলে পরামর্শ দেন তিনি।
অমিতাভ বচ্চন নিজের লিভারের সমস্যা দিয়েও বোঝানোর চেষ্টা করেন দেরি করলে অসুস্থতা বাড়ে। তাতে বিষয়টি আরও সময় নেয় সারতে। অনেক সময় সারানোর অবস্থার বাইরে চলে যায়। তাই একটা সময় অন্তর শারীরিক পরীক্ষা করানো কতটা প্রয়োজনীয় সে বিষয়ে জোর দেন তিনি। তবে এবারই প্রথম নয়, স্বাস্থ্য সংক্রান্ত সর্তকতা এর আগেও শোনা গেছে অমিতাভ বচ্চনের গলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…