Entertainment

এই সাদা দাড়ি, চোখে চশমা পরা বৃদ্ধকে চেনাটা জরুরি

মুখ ভরা সাদা দাড়িটা বেশ লম্বা। চোখে বয়সের সঙ্গে মানানসই চশমা। একটি পাতলা কাপড়ের মাফলার গোছের জিনিস গলা থেকে মাথার ওপর জড়ানো। কপালে সারি সারি ভাঁজ। এমনই এক লুকে সামনে এলেন তিনি। এটাই তাঁর নতুন সিনেমার ফার্স্ট লুক। বলতে পারেন ইনি কে? একটু ভাল করে দেখলে অবশ্য না বোঝার সত্যিই কিছু নেই। তবে মেকআপের গুণে এক ঝলকে দেখে বোঝা মুশকিল বৈকি! ইনি মেগাস্টার অমিতাভ বচ্চন। কিন্তু প্রস্থেটিক নাক। মুখের আদলে পরিবর্তন। সব মিলিয়ে তাঁকে হুট করে দেখে চেনা মুশকিল।

অমিতাভ বচ্চনের নতুন একটি ছবি আসতে চলেছে। সেই সিনেমার প্রথম লুক সামনে এল। আর তাতেই সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে অমিতাভ বচ্চনের এই নয়া লুক। গুলাবো সীতাবো নামে এই সিনেমায় রয়েছেন অমিতাভ বচ্চন। ২০২০ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমা। সেখানেই অমিতাভ বচ্চনকে এমন রূপে দেখতে পাবেন দর্শকরা। সিনেমায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন আয়ুষ্মান খুরানা।

সিনেমার পরিচালক সুজিত সরকার। পিকু-তে তিনি অমিতাভ বচ্চনকে সামনে এনেছিলেন একদম অন্য লুকে। এখানেও তাই। পিকু সিনেমার লেখিকা জুহি চতুর্বেদীই এই সিনেমারও লেখিকা। উত্তরপ্রদেশের একটি প্রচলিত কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই সিনেমা। হাস্য কৌতুকময় এই সিনেমায় সুজিত সরকারের নিজস্ব ঘরানা দেখা যাবে বলেই মনে করছেন সিনেমা শিল্পের মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026