Entertainment

মাঝেমধ্যেই অমিতাভ বচ্চনের কাজের ডেস্ক তছনছ করে দেয় কে

অমিতাভ বচ্চন। বিগ বি। ভারতীয় সিনেমার কিংবদন্তি। রাশভারী চেহারা। গলা গুরুগম্ভীর। কিন্তু এমন একজন মানুষের কাজের জন্য সাজানো ডেস্কও মাঝেমধ্যেই নাকি তছনছ হয়ে যাচ্ছে। আর তা দেখে রেগে যাওয়া দূরে থাক বেশ মজাও পাচ্ছেন বিগ বি। মানে যাকে বলে তারিয়ে উপভোগ করছেন। কার এতবড় সাহস জানেন? তিনি আর কেউ নন তাঁর নাতনি আরাধ্যা। অভিষেক-ঐশ্বর্যর মেয়ে।

আরাধ্যা নাকি এলেই টার্গেট করে বিগ বি-র কাজের ডেস্ক। যেখানে থাকে কাগজপত্র, পেন, ল্যাপটপ সহ নানা জিনিসপত্র। এসেই শুরু হয় সব ওলটপালট করা। দাদুর পেন তার চাই। দাদুর ল্যাপটপে সে খেলবে। নাতনির এই কাণ্ডে একেবারেই রাগ করেননা একসময়ে পর্দার অ্যাঙ্গরি ইয়ং ম্যান। বরং তিনি নাতনির বাবা-মাকেই এ নিয়ে বকাবকি করার সুযোগ দেন না।

ঐশ্বর্য তাঁর পরিবারে আসার পর কী কোনও পরিবর্তন হয়েছে? বলিউডে নানা গুঞ্জনের হাত ধরে এ প্রশ্নের মুখে যে একদিন অমিতাভকে পড়তে হবে তা বোধহয় তিনি নিজেও জানতেন। তাই একটি টিভি শোয়ের এই সাক্ষাৎকারে তিনি বলেন, ঐশ্বর্যর আগমনে তাঁর পরিবারে কোনও পরিবর্তন হয়নি। তাঁর এক মেয়ে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি গিয়েছিল। আর অন্য মেয়ে তাঁর পরিবারে এসেছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026