Entertainment

প্রথম মাইনে পেয়ে মা বাবার জন্য কি কিনেছিলেন, তারপর কি ঘটে, জানালেন অমিতাভ বচ্চন

যে কারও কাছেই জীবনের প্রথম মাইনে একটা স্বপ্নের মত হয়। অমিতাভ বচ্চন তাঁর জীবনের প্রথম মাইনে দিয়ে বাবা মায়ের জন্য কি কিনেছিলেন সেকথা অকপটে জানালেন।

অমিতাভ বচ্চন তাঁর প্রথম জীবনে কলকাতায় চাকরি করতেন। কলকাতাতেই তাঁর প্রথম চাকরি। চাকরি করে প্রথম মাইনে পাওয়া। সাফল্যের চুড়োয় পৌঁছেও সেই প্রথম পাওয়া মাইনে ও সেই টাকা দিয়ে বাবা মায়ের জন্য উপহার কেনার কথা তিনি ভুলতে পারেননি।‌

এমনকি উপহার কেনার পর কি ঘটেছিল সেটাও তাঁর স্পষ্ট মনে আছে। কৌন বনেগা ক্রোড়পতি নামে অনুষ্ঠানে তাঁর সেই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন বলিউড কিংবদন্তি।

অমিতাভ জানান, কলকাতায় প্রথম চাকরি পাওয়া। প্রথম মাইনে। প্রথমবার মাইনে পাওয়ার পর তিনি স্থির করেন ওই টাকা দিয়ে বাবা মায়ের জন্য কিছু কিনবেন। যেমন ভাবা তেমন কাজ।

অমিতাভ বাবার জন্য একটা ঘড়ি কেনেন। আর মায়ের জন্য একটি শাড়ি। তারপর অফিসে ছুটি নিয়ে চড়ে বসেন ট্রেনে। বাড়ি ফিরে বাবার হাতে সেই ঘড়ি তুলে দেন। মায়ের হাতে তুলে দেন শাড়ি।

প্রথম মাইনের টাকায় বাবা মাকে দেওয়া সেই উপহারের আনন্দ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ তাঁর বাবা ঘড়ির বাক্স খুলে দেখেন তাতে ঘড়ি নেই!

অমিতাভ জানান, তিনি কলকাতায় বেশ কয়েকজনের সঙ্গে একটি ঘরে থাকতেন। তাঁর বিশ্বাস তাঁদের মধ্যেই কেউ সেটা চুরি করেছিলেন। তবে সেদিন তিনি মনে মনে স্থির করেছিলেন যে জীবনে এমন কিছু করবেন যাতে বাবার জন্য একটা নয়, এমন ১০টা ঘড়ি কিনতে পারেন।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026