Entertainment

রণবীরকে সুপারস্টার বললেন বিগ বি

অভিনেতা রণবীর সিং। দীপিকা পাড়ুকোনের স্বামীও। সেই রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বয়ং অমিতাভ বচ্চন। রণবীরকে পুরনো ফ্যাশন ফিরিয়ে আনার জন্য ভূয়সী প্রশংসা করলেন তিনি। পুরনো ফ্যাশন নিয়ে রণবীরের একটা আকর্ষণ আছে। যা বিভিন্ন সময়ে ধরাও পড়েছে। রণবীরের সেই ভালবাসাই এবার তাঁকে অমিতাভ বচ্চনের মত কিংবদন্তীর তারিফ এনে দিল। অমিতাভ রণবীরকে নিয়ে এতটাই আপ্লুত ছিলেন যে তাঁকে সুপারস্টার বলেও ব্যাখ্যা করেন। এটা রণবীরের জন্য বড় প্রাপ্তি বলে মেনে নিচ্ছেন সকলেই।

অমিতাভ নিজে বিশ্বাসও করেন কোনও ফ্যাশনই পুরনো নয়। ৭০ দশকের ফ্যাশন দুরস্ত একটি সানগ্লাসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিতাভ জানিয়েছেন, এই সানগ্লাস ৭০-এর দশকে চলত। ইদানিং নাকি সেই সানগ্লাসই আবার ফ্যাশন দুনিয়ায় ফেরত আসতে দেখছেন তিনি। তাঁর মতে ফ্যাশন পুরনো হয়না। তা ঘুরে ঘুরে ফিরে আসে।

ফাইল : অমিতাভ বচ্চন, ছবি – আইএএনএস

সামনেই আসতে চলেছে অমিতাভ বচ্চন অভিনীত ব্রহ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় অমিতাভ ছাড়াও রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026