Entertainment

অমিতাভ বচ্চন সেদিন ফিরে গিয়ে পিটিয়ে আসেন ছেলেগুলোকে, জন্ম হয় এক রাগী যুবকের

অমিতাভ বচ্চন সেদিন ফিরে গিয়েছিলেন। তারপর পিটিয়ে এসেছিলেন ছেলেগুলোকে। কার কথায় একাজ করেছিলেন, কীভাবে জন্ম হল এক রাগী যুবকের।

৮২ বছরের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সাফল্যের একটি বড় কারণ তাঁর অ্যাঙ্গরি ইয়ং ম্যান ইমেজ। কিন্তু তিনি বাস্তব জীবনে মোটেও পর্দার সেই রাগী যুবক ছিলেননা। বরং নিজেকে গুটিয়ে রাখতেন।

একটি ঘটনা তাঁর মধ্যে সেই রাগী যুবকের জন্ম দিয়েছিল। আর তার কৃতিত্ব অমিতাভ তাঁর মা তেজি বচ্চনকে দিতে চান। কি হয়েছিল ঘটনাটা?

আমির খান ও তাঁর ছেলে জুনেদ এসেছিলেন অমিতাভ বচ্চনের একটি টিভি অনুষ্ঠানে। সেখানে তাঁদের সেই কাহিনি বলেন অমিতাভ বচ্চন।

অমিতাভ জানান, ছোটবেলায় তাঁকে তাঁর বন্ধুরা মিলে একবার খুব মারে। বন্ধুদের হাতে মার খেয়ে জখম হয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে মা তেজি বচ্চনকে বলেন তাঁর বন্ধুরা তাঁকে কীভাবে মারধর করেছে।

মা সব শুনে অমিতাভকে নির্দেশ দেন তিনি যেন ফিরে গিয়ে যারা তাঁকে মারধর করেছে সেই বন্ধুদের পাল্টা পিটিয়ে আসেন। যাতে তারা এটা ধরে না নেয় যে অমিতাভকে যখন ইচ্ছে এমন মারধর করা যায়।

মায়ের কথা শুনে সেদিন অমিতাভ বচ্চন ফিরে গিয়েছিলেন। তারপর সেই ছেলেগুলোকে উচিত শিক্ষা দিয়ে আসেন। অমিতাভ বচ্চনের মতে, সেই ছোটবেলার ঘটনা তাঁর মধ্যে এক রাগী পুরুষের জন্ম দিয়েছিল। যা তিনি পরবর্তীকালে পর্দায় ফুটিয়ে তোলেন।

ভারতীয় চলচ্চিত্রে অমিতাভই প্রথম নায়ক যিনি অ্যাঙ্গরি ইয়ং ম্যান বা রাগী যুবকের ইমেজ পর্দায় ফুটিয়ে তোলেন। যা দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026