নারদকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন অমিত

রাজ্য সরকার পুলিশ পাঠিয়ে স্টিং করার চেষ্টা করেছে। রাহুল সিনহাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। পুলিশ কমিশনার সব জানতেন। এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ বিষয়ে দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে সারদা থেকে নারদ, সব ইস্যুতেই তৃণমূলকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। নারদকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের নিয়ে সরকার চালাচ্ছেন বলেও দাবি করেন অমিত শাহ। শেষ পাঁচ বছরে তৃণমূল রাজ্যে কোনও পরিবর্তনই আনতে পারেননি বলে দাবি করেছেন তিনি।

অমিতের দাবি তৃণমূল জামানায় বাংলায় শিল্প হয়নি। হয়েছে তো শুধু বোমা তৈরির কারখানা। তৃণমূল ও বিজেপির মধ্যে গোপন আঁতাত নিয়ে বিরোধীরা সরব। এদিন সেই প্রসঙ্গ তুলে অমিত শাহর সাফ জবাব, বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও আঁতাত হয়নি। তৃণমূলের সম্বন্ধে দল নরমপন্থাও নেয়নি। সিপিমের ছায়ায় তৃণমূল রাজ্য চালাচ্ছে বলেও দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026