National

মুখ ফসকে সেমসাইড করে বসলেন অমিত শাহ! বিরোধী শিবিরে খুশির হাওয়া

যদি দুর্নীতির প্রতিযোগিতা হয় তবে এক নম্বর স্থানে থাকবে কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার। বিজেপি সভাপতি অমিত শাহের এমন এক সেমসাইড! স্তম্ভিত সকলে। যে সাংবাদিক বৈঠকে তিনি একথা বললেন সেখানে তাঁর ঠিক পাশেই তখন বসে আছেন স্বয়ং বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। অমিত শাহের এই বক্তব্যের পর তাঁর পাশে বসে থাকা বিজেপি নেতার সঙ্গে তিনিও অন্যদিক থেকে চাপা গলায় ভুল শুধরে দেন পার্টি প্রেসিডেন্টের। এরপর অমিত শাহ নিজেকে শুধরে নিয়ে বলেন সিদ্দারামাইয়া সরকারই কর্ণাটকের দুর্নীতিগ্রস্ত সরকার। কিন্তু একবার যে তির তুনির থেকে বেরিয়ে গেছে তা ততক্ষণে বিরোধী শিবিরে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।

রাহুল গান্ধী সহ কংগ্রেসের অনেক নেতাই ট্যুইট করে অমিত শাহের বক্তব্যকে সমর্থন জানান। ইয়েদুরাপ্পা সরকারকে দুর্নীতিগ্রস্ত বলার জন্য অমিত শাহকে ধন্যবাদও জানান তাঁরা। একইভাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এদিন প্রতিক্রিয়ায় বলেন অবশেষে অমিত শাহ সত্যিটা মেনে নিলেন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026