National

প্রসঙ্গ অমিত শাহের ছেলে, কংগ্রেসের চালে বেকায়দায় মোদী

প্রথমে কোটি টাকার ওপর ক্ষতি। তারপর নাকি বিশাল লাভ। তারপর ফের ক্ষতি। এভাবেই নাকি নিজের সংস্থা সম্বন্ধে খাতায় কলমে হিসাব দেখিয়ে চলেছেন বিজেপি সভাপতি তথা নরেন্দ্র মোদীর সবচেয়ে অনুগত সৈনিক হিসাবে পরিচিত অমিত শাহের ছেলে জয় শাহ। একটি প্রথমসারির সংবাদমাধ্যম এদিন দাবি করে জয় শাহের সংস্থার টার্নওভার নাকি এক বছরে ১৬ হাজার গুণ বেড়েছে। দাবির সপক্ষে তাদের হাতে যথেষ্ট নথি রয়েছে বলেও দাবি করে ওই সংবাদমাধ্যম। খুব স্বাভাবিকভাবেই এমন এক রিপোর্টকে লুফে নিয়েছে কংগ্রেস। সময় নষ্ট না করে আক্রমণও শানিয়েছে।

কংগ্রেসের তরফে কপিল সিব্বল দাবি করেন জয় শাহের বিরুদ্ধ‌ে অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায় জয় শাহের ব্যবসা। কটাক্ষের সুরেই প্রাক্তন আইনমন্ত্রী এদিন সাংবাদিকদের বলেন, তিনি আগে থেকেই বলে দিতে পারেন এরপর প্রধানমন্ত্রী কী করবেন। প্রধানমন্ত্রী এ নিয়ে মুখে কুলুপ আঁটবেন বলেই পূর্বাভাস করেছেন কপিল। যদিও পাল্টা সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা পীযূষ গোয়েল দাবি করেন, অমিত শাহের ছেলের সম্বন্ধে যা বলা হচ্ছে তা সাজানো। তাঁকে হেনস্থা করার অপচেষ্টা।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026