Kolkata

তালিকা দিচ্ছে না রাজ্য, প্রাপ্য টাকা পাচ্ছেন না কৃষকরা, দাবি অমিত শাহর

বিজেপি ২.০ সরকার তার ১ বছর পূর্ণ করেছে। তারপর থেকে ভার্চুয়াল ব়্যালি করছেন অমিত শাহ। সেই জন সংবাদ ব়্যালি মঙ্গলবার হল পশ্চিমবঙ্গে।

কলকাতা : মঙ্গলবার পশ্চিমবঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল ব়্যালি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জন সংবাদ ব়্যালি নামে এই প্রযুক্তি নির্ভর জনসভা থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করেন অমিত শাহ। তাঁর দাবি, যে বাংলায় এক সময় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত সেখানে এখন গুলি, বন্দুকের শব্দ শোনা যায়। দুর্নীতি চলছে। অন্য অনেক রাজ্যের তুলনায় বাংলা উন্নয়নে অনেকটা পিছিয়ে রয়েছে। এতদিন বাংলার মানুষ বাম ও তৃণমূলকে সুযোগ দিয়েছেন। এবার সোনার বাংলা গড়তে বিজেপিকে একটা সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

অমিত শাহ দাবি করেন, কিষাণ সম্মান নিধি যোজনা-য় বাংলার যেসব কৃষক কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পাওয়ার যোগ্য তাঁদের তালিকা অনেকদিন ধরে রাজ্য সরকারের কাছে চাওয়া হচ্ছে। কিন্তু সেই তালিকা তাঁদের দেওয়া হচ্ছেনা। এভাবে কৃষকদের টাকা পাওয়া থেকে বঞ্চিত করছে রাজ্য। একইসঙ্গে অমিত শাহ বলেন, দেশের অনেক রাজ্য আয়ুষ্মান ভারত-এর আওতায় স্বাস্থ্যবীমার সুবিধা ভোগ করছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তা এ রাজ্যে হতে দিচ্ছেনা।

সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকেও এদিন কটাক্ষ করেছেন অমিত শাহ। সেইসঙ্গে অমিত শাহ বলেন, কেন্দ্র শ্রমিক স্পেশাল পাঠিয়ে বহু পরিযায়ী শ্রমিককে তাঁর রাজ্যে ফিরিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আসা শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলে পরিযায়ী শ্রমিকদের অসম্মান করেছেন। অমিত শাহ দাবি করেন এখনও পর্যন্ত এ রাজ্যে ১০০ জন বিজেপি কর্মীর প্রাণ গিয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026