Kolkata

কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ

সকালে কলকাতায় পা দিয়ে প্রথমে রাজারহাটে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধন। তারপর সেখান থেকে শহিদ মিনারে দুপুরে বিজেপির সিএএ সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সেখান থেকে বিকেলে হাজির হন কালীঘাটে কালীঘাট মন্দিরে। তিনি যে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন তা আগে থেকেই স্থির ছিল। ফলে সেখানে আগে থেকেই ছিল কড়া সুরক্ষা বন্দোবস্ত।

কালীঘাট মন্দিরে পৌঁছে মায়ের সামনে গিয়ে পুজো দেন অমিত শাহ। মাকালীর গলায় মালা পরানো, পা ধুইয়ে দেওয়ার মত নানা উপাচারে পুজো দেন তিনি। তাঁকে পুজো দিতে সাহায্য করেন পূজারী, সেবায়েতরা। অমিত শাহ মন্দিরে আছেন। ফলে সুরক্ষা বন্দোবস্ত ছিল নিশ্ছিদ্র। আবার পাশাপাশি উৎসাহী মানুষের ভিড়ও ছিল যথেষ্ট। ছিল সংবাদমাধ্যমের হুড়োহুড়ি।

প্রায় ১০ মিনিট পুজো দেন অমিত শাহ। প্রার্থনা করেন। এদিন শহিদ মিনারে ভাষণ শুরু করার সময়ই তিনি জানিয়েছিলেন মাকালীর এই ভূমিতে এসে তিনি ধন্য। প্রণাম জানান ভূমিকে। তারপরই বিকেলে কালীঘাট মন্দিরে হাজির হন অমিত শাহ। কালীঘাট মন্দিরে ১০ মিনিট পুজোর পাশাপাশি কিছুটা সময় কাটে তাঁর। তারপর সেখান থেকে ফিরে যান তিনি।

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026