National

সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত অমিত শাহকে দেখতে এইমসে বিজেপি নেতারা

সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত বিজেপি সভাপতি অমিত শাহ। ভর্তি দিল্লির এইমসে। ৫৪ বছরের এই নেতাকে দেখতে সারাক্ষণই কেউ না কেউ হাসপাতালে হাজির হচ্ছেন। বিজেপির ছোট বড় নেতাতে হাসপাতাল সরগরম। এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অশ্বিনী চৌবেও। গত বুধবার অমিত শাহকে এইমসে ভর্তি করা হয়। এইমসের তরফে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। সব ঠিক থাকলে দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হবে।

বিজেপির তরফেও ট্যুইট করে বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা দেখে যাওয়ার পর অমিত শাহর স্থিতিশীল অবস্থার কথা জানানো হয়। আস্বস্ত করা হয় সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা উদ্বিগ্ন বিজেপি কর্মী সমর্থকদের। প্রসঙ্গত এইমসে ভর্তি ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। ফুসফুস জনিত সমস্যা নিয়ে ভর্তি রবিশঙ্কর প্রসাদকে বৃহস্পতিবার সকালে ছুটি দেয় হাসপাতাল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026