সাংবাদিক বৈঠকে অমিত শাহ, ছবি - আইএএনএস
বিজেপির রথযাত্রা উপলক্ষে কোচবিহারে আসার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহর। কিন্তু আদালতের নির্দেশে তা স্থগিত হওয়ায় অমিত শাহর রাজ্য সফর বাতিল হয়। কথা ছিল প্রধানমন্ত্রীর আসারও। কিন্তু সেই সফরও বাতিল হয়। তারপর থেকে বোঝা যাচ্ছিল না বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে আদৌ কবে আসবেন। অবশেষে শেই জট কাটল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার জানিয়ে দেন অমিত শাহ রাজ্যে আসছেন। আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে আসবেন তিনি। তবে কোনও জনসভা করছেন না। করবেন কর্মীসভা।
অমিত শাহ কর্মীসভা করছেন থেকে এটা পরিস্কার যে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান ও রণকৌশল কী হবে তা বিজেপির রাজ্যস্তরের নেতা কর্মীদের কাছে পরিস্কার করতে চাইছেন তিনি। দিলীপবাবু এও জানিয়েছেন আগামী ২৪ জানুয়ারি দক্ষিণবঙ্গে কর্মীসভা করবেন অমিত শাহ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…