National

আগামী ৫০ বছর দেশে রাজত্ব করবে বিজেপি, দাবি অমিত শাহর

২০১৯ তো জিতবেই। সেইসঙ্গে আগামী ৫০ বছর ভারত শাসন করবে বিজেপি। বিজেপির ২ দিনের কর্মসমিতির বৈঠকে এমনই জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। ২ দিনের এই বৈঠকে মূল আলোচ্য স্বাভাবিকভাবেই ছিল ২০১৯-এর লোকসভা ভোট। সেখানে আপাতত অটলবিহারী বাজপেয়ীকেই ভরসা করছেন বিজেপি নেতৃত্ব। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বৈঠকে বিজেপির জন্য একটি স্লোগান বেঁধে দিয়েছেন। অজেয় ভারত, অটল বিজেপি। ২০১৯-এ যে অটলবিহারী বাজপেয়ীর নামকে সামনে রেখে বিজেপি জিততে চাইছে তা পরিস্কার। প্রধানমন্ত্রী বিজেপির নেতানেত্রী তথা কর্মীদের প্রতিটি বুথে জয়লাভ করার নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি ২০১৯-এ বিজেপিকে জয়ের জন্য কোনও চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে না।

২০১৯ জয় নিয়ে নিশ্চিত বিজেপি নেতা প্রকাশ জাভড়েকরও। তিনি এদিন বলেন, বিরোধীদের না আছে নীতি, না আছে নেতা, না আছে কোনও নির্দিষ্ট রণনীতি। ফলে বিজেপির জয় নিশ্চিত। তেলের দাম যেভাবে বাড়ছে তা নিয়ে প্রশ্ন করা হলে জাভড়েকর দাবি করেন ইউপিএ আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। যা ছিল লাগামছাড়া। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে বলে দাবি করেন তিনি।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – @AmitShah)

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026