Entertainment

খাবার পয়সা ছিলনা, খালিপেটেই স্কুলে যেতেন এই বিখ্যাত অভিনেত্রী

চরম দারিদ্র কাকে বলে তা তিনি অনুভব করেছেন। খালিপেটে স্কুলে যেতে হত তাঁকে। টিফিনেও খাবার জুটত না। সেসব দিন ভোলেননি বিখ্যাত অভিনেত্রী।

এখন তাঁকে বহু মানুষ চেনেন। অর্থও এসেছে জীবনে। নাম, যশ, খ্যাতিও ঝুলি ভরেছে। তাঁর একটা ছবি তোলার জন্য অপেক্ষায় থাকেন তাবড় সংবাদমাধ্যমের চিত্রগ্রাহকরা। কিন্তু তাঁর ছোটবেলাটা তিনি এই ঝলমলে জীবনেও ভুলতে পারেননি।

বিবিসি-র একটি রেডিও অনুষ্ঠানে তিনি তাঁর ছোটবেলার চরম দারিদ্রের কথা তুলে ধরেছেন। জানিয়েছেন তিনি তখন পঞ্চম শ্রেণির ছাত্রী। বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যেতেন না খেয়ে।

বাড়িতে খাবার তৈরির পয়সা তাঁর মায়ের কাছে ছিলনা। মা একা। তিনি সিঙ্গল মাদার। ৬ ছেলেমেয়ের মুখে প্রতিদিন খাবার তুলে দেওয়ার মত রোজগার তাঁর ছিলনা।

ফলে তাঁকে প্রতিদিন না খেয়ে স্কুলে যেতে হত। স্কুলে টিফিনের সময়ও খাবার জুটত না। খিদে পেত। কিন্তু কিছু করার ছিলনা। সেই চরম দারিদ্রের মধ্যে জীবনের লড়াই চালিয়ে যাওয়ার দিনগুলো তিনি ভুলতে পারেননি।

জানেন তিনি কে? তিনি ‘বার্বি’ সিনেমা খ্যাত অভিনেত্রী আমেরিকা ফেরেরা। তিনি ছিলেন হন্ডুরান অভিবাসী। তিনি তখন বুঝতে পারতেন না কেন তিনি খাবার পান না। কেন তাঁদের এমন অবস্থা। কেন খিদের জ্বালা নিয়ে দিন কাটাতে হয়।

পরে বুঝেছিলেন। এখন তিনি বিখ্যাত। ২০০২ সালে রিয়েল ওম্যান হ্যাভ কার্ভস দিয়ে তাঁর রূপোলী পর্দায় হাতেখড়ি। তারপর দীর্ঘ ২১ বছর ধরে পর্দায় দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ঝুলিতে রয়েছে একের পর এক হিট সিনেমা। হালে বিখ্যাত সিনেমা বার্বি-তেও তিনি অন্যতম ভূমিকায় অভিনয় করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026