Entertainment

‘বাহুবলী’-র রেকর্ড ভাঙল ‘আমাজন অভিযান’

বাহুবলী। ভারতীয় সিনেমার এক অন্যতম মাইলস্টোন। একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে দক্ষিণী এই সিনেমা। সেইসব রেকর্ডের মধ্যে একটি ছিল ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় পোস্টারের। সিনেমার প্রচারে ৫১ হাজার ৬০০ বর্গফুটের পোস্টার সামনে এনে তাক লাগিয়ে দিয়েছিল তারা। কিন্তু সেই রেকর্ড চুরমার করে দিল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চাঁদের পাহাড়ের দ্বিতীয় ভাগ হিসাবে প্রেক্ষাগৃহে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলা আমাজন অভিযানের পোস্টার।

শনিবার হেমন্তের বিকেলে মোহনবাগান মাঠের সবুজ গালিচা ঢেকে গেল আমাজন অভিযানের দানবীয় পোস্টারে। ৬০ হাজার ৮০০ বর্গফুটের এই পোস্টার সামনে আসার পরই পিছিয়ে পড়ল বাহুবলী। আপাতত পোস্টারের রেকর্ডে। উপর থেকে না দেখলে এই পোস্টার দেখা যাবে না। যাকে বলে এরিয়াল ভিউ।

সমতলে থেকে পোস্টারের আগুপিছু বোঝা দায়। এদিনের এই অনন্য চমকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনেমার মুখ্য চরিত্রাভিনেতা দেব। ঝলমলে অনুষ্ঠানে মোহনবাগান মাঠে ফিতে কেটে দেবের হাতে উদ্বোধন হয় ভারতীয় সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় পোস্টারের। ফ্লেক্সের পোস্টার। কিন্তু জুড়ে ছিল মোহনবাগান মাঠের পুরোটাই। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখে বোঝা দায়। কিন্তু উপর থেকে দেখলে চোখ ছানাবড়া হওয়ার জোগাড় হবেই। শুধু পোস্টারে চমক বলেই নয়, এখনও পর্যন্ত এত অর্থব্যয়ে কোনও বাংলা সিনেমা তৈরি হয়নি। সেদিক থেকেও রেকর্ড গড়ল আমাজন অভিযান। তাছাড়া অ্যামাজন অ্যাডভেঞ্চার নামে এই সিনেমার একটি ইংরাজি ভার্সানও তৈরি হয়েছে।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026