অ্যামাজন অববাহিকা, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @CIFOR-ICRAF
বিশ্বজুড়ে প্রচুর নদী বয়ে গেছে। তারমধ্যে আবার কিছু নদীর নাম সকলের জানা। এমন একটি নদী রয়েছে যা দিয়ে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয়। এ নদীটি ৩টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়েছে।
এ নদীর চারধারে অধিকাংশ জায়গায় গহন অরণ্য। ভয়ংকর এবং শ্বাপদ সংকুল। এই নদীর আশপাশের জঙ্গল, সেখানকার মাটির ধরণ সহ নানা দিক বিবেচনা করে এ নদীর ওপর কোনও ব্রিজ কখনও তৈরি হয়নি।
৩ হাজার ৭৫০ কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে এই নদী। উৎস থেকে মোহনা পর্যন্ত এই বিশাল পথে কোথাও কোনও ব্রিজ না থাকা অবশ্যই অবাক করে। তবে এ নদীর নাম মানুষ এক ডাকে চেনেন।
নদীটি পেরু থেকে জন্ম নিয়ে কলম্বিয়া হয়ে ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে বিলীন হয়েছে। পৃথিবীতে যত নদী সমুদ্রে গিয়ে মিশেছে তারা কতটা জল সমুদ্রে মেশাচ্ছে তার হিসাব রয়েছে।
নদী বাহিত জল সমুদ্রে পড়ার নিরিখে এই নদী একাই ২০ শতাংশ জল সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে। পিরানহা, অ্যানাকোন্ডা খ্যাত এই নদীর নাম অ্যামাজন। অ্যামাজন জঙ্গল যে নদীকে ভরসা করে তৈরি হয়েছে।
অ্যামাজন নদী যেহেতু সব নদীর মধ্যে সর্বাধিক জল বহন করে তাই একে নদীদের রাজা বলা হয়। বিশ্বজুড়ে নদীর রাজা অ্যামাজনের আরও একটি বিশেষত্ব হল তার ওপর কোনও ব্রিজ না থাকা। এর চেয়ে অনেক ছোট নদীর ওপরও একটা হলেও ব্রিজ রয়েছে। অ্যামাজন এমন নদী যার ওপর ব্রিজ নেই।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…