National

শুরু হল অমরনাথ যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন

অমরনাথ যাত্রার জন্য প্রতি বছরই পুণ্যার্থীদের ঢল নামে। অতি দুর্গম অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছনোর পথ। এখন ২টি রাস্তা ধরে পুণ্যার্থীরা অমরনাথ গুহায় অমরনাথ লিঙ্গ দর্শনে হাজির হন। একটি পহেলগাম থেকে ওঠে। অন্যটি ওঠে বালতাল থেকে। সেই অমরনাথ যাত্রার জন্য পুণ্যার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হল বুধবার থেকে। বুধবার এই অনলাইন রেজিস্ট্রেশনের উদ্বোধন করেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের চেয়ারম্যানও তিনি। আগামী ১ জুলাই থেকে শুরু হবে যাত্রা।

এ বছর অমরনাথ যাত্রার ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশনের ভিত্তিতে পহেলগাম থেকে ২৫০ ও বালতাল থেকে ২৫০ জন পুণ্যার্থী অমরনাথ গুহায় যেতে পারবেন। অর্থাৎ প্রাত্যহিক ৫০০ জন অনলাইনের সুবিধা নিয়ে অমরনাথ যাত্রার সুযোগ পাবেন। আগামী দিনে অনলাইন রেজিস্ট্রেশনের প্রতি মানুষের ঝোঁক আরও বাড়িয়ে তোলা সরকারের একটা লক্ষ্যও বটে। ফলে অনলাইন রেজিস্ট্রেশনে জোর দেওয়া হচ্ছে।

এ বছর অমরনাথ যাত্রার ক্ষেত্রে যাত্রী পারমিট ফর্মে থাকছে কিউআর কোড ও বার কোড। এবারই এটা শুরু হচ্ছে। এই কিউআর কোড ওঠার পথে চন্দনওয়াড়ি সহ বিভিন্ন ক্যাম্পে পরীক্ষা করে দেখা হবে। তাতে পুণ্যার্থীর পরিচয় সম্বন্ধে নিশ্চিত হতে পারবেন আধিকারিকরা। ফলে এটা পরিস্কার যে অমরনাথ যাত্রার ক্ষেত্রে প্রযুক্তিগত সুযোগ কাজে লাগাতে চাইছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026