National

ধস নেমে মৃত ৪ পুণ্যার্থী, প্রবল বৃষ্টিতে স্থগিত অমরনাথ যাত্রা

অমরনাথের পবিত্র শিবলিঙ্গ দর্শনে আসা হাজার হাজার পুণ্যার্থী আটকে পড়লেন বেস ক্যাম্পেই। প্রবল বৃষ্টির জেরে বুধবার ফের বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা। ৪৭ কিলোমিটারের পাহাড়ি পথ ধরে অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছতে পুণ্যার্থীদের পায়ে হেঁটে যাত্রা শুরু হয় জম্মু কাশ্মীরের পহেলগাম ও বালতাল থেকে। মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিতে সেই ২টি বেস ক্যাম্পেই আটকে পড়েছেন পুণ্যার্থীরা। পাহাড়ের ওপর গুহামুখ পর্যন্ত পৌঁছনোর পথ বৃষ্টিতে ধুয়ে গেছে। নেমেছে ধস।

গত মঙ্গলবারই রেলপাটরি ও ব্রারিমার্গের মাঝে ধস নেমে ৪ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। কারণ ধস নামার ভয় তো আছেই, তাছাড়া একটানা বৃষ্টিতে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে আছে। তারওপর দিয়ে হেঁটে পাহাড়ে উঠতে গেলে যে কোনও সময়ে যে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিকে বুধবার খারাপ আবহাওয়ার কারণে যাত্রা স্থগিত থাকায় বহু পুণ্যার্থী মুশকিলে পড়েন। তাঁদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026