National

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর কবে থেকে শুরু হচ্ছে, কতদিন চলবে, ঘোষণা হল দিনক্ষণ।

গুহাতীর্থ অমরনাথ যাত্রার দিনক্ষণ স্থির হয়ে গেল। প্রতিবছরই এই তুষার শিব দর্শনের আশায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দিনক্ষণ জানার জন্য। এ বছর বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হবে ৩ জুলাই। সমাজ মাধ্যমে একথা ঘোষণা করেছেন জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

তিনি এও জানিয়েছেন, মোট ৫৭ দিনের জন্য অমরনাথ যাত্রা চলবে। শেষ হবে ২৮ অগাস্ট। ওইদিনই দেশজুড়ে পালিত হবে রক্ষাবন্ধন বা রাখি উৎসব। ৩ জুলাই থেকে সাধারণের জন্য যাত্রা শুরু হলেও অমরনাথ গুহায় শিবলিঙ্গের প্রথম পুজো হবে ২৯ জুলাই জ্যেষ্ঠা পূর্ণিমার দিন।

এবার অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৫ এপ্রিল থেকে। অফলাইন ও অনলাইন, ২ ভাবেই রেজিস্ট্রেশন করতে পারবেন ভক্তেরা। ১২ হাজার ৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত এই গুহাতীর্থে তৈরি হওয়া তুষার শিবলিঙ্গ দর্শন করতে দেশ বিদেশ থেকে মানুষ হাজির হন এখানে।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত এই গুহাতীর্থে ২ প্রান্ত থেকে পৌঁছনো যায়। একটি পহেলগাম এবং দ্বিতীয়টি বালতাল। পহেলগাম থেকে গুহায় পৌঁছনোর পথটিই বেশি পরিচিত। যেখান থেকে ৩৪ কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছতে হয় অমরনাথ গুহায়। যেতে লাগে ৩ থেকে ৫ দিন।

চন্দনওয়াড়ি, শেষনাগ, পঞ্চতরণী হয়ে অবশেষে অমরনাথ গুহায় যাওয়ার এই পাহাড়ি পথে হেঁটে চলা নেহাত সহজ কাজ নয়। পথের মাঝে থাকে বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু আর খাবার জন্য লঙ্গরের ব্যবস্থা। এ পথে হিমালয়ের অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে।

অন্য যে পথে ভক্তেরা অমরনাথ গুহায় পৌঁছতে পারেন সেটা বালতাল থেকে শুরু হয়। এই পথটি অবশ্য কম দূরত্বের। ১৪ কিলোমিটার পথ। অনেক সময় একদিনের মধ্যেও তুষার শিবলিঙ্গ দর্শন করে নেমে আসা যায়। এখন অবশ্য অমরনাথ যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবাও চালু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

কর্কট রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত কর্কট রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

সিংহ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত সিংহ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026