National

পাহাড়ের কোলে তুষার লিঙ্গ দর্শনে আসা ভক্তদের জন্য তৈরি একগুচ্ছ সুবিধা

অমরনাথে তুষার লিঙ্গ দর্শনে আসা ভক্তদের জন্য একগুচ্ছ সুবিধার বন্দোবস্ত হয়েছে এবার। ভক্তদের যাতে কোনও অসুবিধা নাহয় সেদিকে নজর রাখছে প্রশাসন।

দক্ষিণ কাশ্মীরের লিডার উপত্যকায় একটি পাহাড়ের ওপর রয়েছে দেশের অন্যতম তীর্থস্থান অমরনাথ গুহা। এই গুহাই আসলে অমরনাথ মন্দির। এখানেই প্রতি বছর জুলাই, অগাস্ট মাসে হাজির হন ভক্তরা। দর্শন করেন হিমালয়ের কোলে সৃষ্টি হওয়া তুষার লিঙ্গ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৭৫৬ ফুট উচ্চতায় অমরনাথ গুহায় পৌঁছনো কিন্তু খুব সহজ কথা নয়। অনেকটা পথ পায়ে হেঁটে পাহাড়ি রাস্তা ধরে পৌঁছতে হয় গুহায়। তারপর দর্শন হয় তুষার লিঙ্গ রূপে অধিষ্ঠিত ভগবান শিবের।

গত ২ বছর এই যাত্রা স্থগিত ছিল। তবে এবার উৎসবের মেজাজে ৬ থেকে ৮ লক্ষ ভক্তের সমাগম আশা করছে প্রশাসন। এসব ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য আগেভাগেই একগুচ্ছ প্রস্তুতি সেরে ফেলেছে জম্মু কাশ্মীর প্রশাসন।

অমরনাথ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রশাসনের তরফে বিশুদ্ধ পানীয় জল, থাকার সুব্যবস্থা, শৌচাগার, স্কাইওয়াকের বন্দোবস্ত করা হয়েছে।

এছাড়াও একটি থিম পার্ক তৈরি করা হয়েছে। যা একটি আধ্যাত্মিক থিম পার্ক। ভক্তরা সেখানে ঘুরে দেখার পাশাপাশি অনেক কিছু জানতেও পারবেন। এছাড়াও ভক্তদের সুবিধা দিতে সবরকম চ্যালেঞ্জের মোকাবিলাতেও তৈরি রয়েছে প্রশাসন।

এবার ৩০ জুন শুরু হয়ে যাত্রা শেষ হবে ১১ অগাস্ট। এই ৪৩ দিনের যাত্রার জন্য যেমন তৈরি হচ্ছেন ভক্তেরা, তেমনই তৈরি প্রশাসন। এখন অপেক্ষা যাত্রা শুরু হওয়ার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026