National

শুরুর মুখেই অমরনাথ যাত্রা নিয়ে বড় ঘোষণা

২৮ জুন ছিল অমরনাথ যাত্রা শুরুর দিন। তার আগেই সোমবার বড় ঘোষণা করল জম্মু কাশ্মীর প্রশাসন। অনেকটাই আশাহত হলেন ভক্তরা।

অমরনাথ লিঙ্গ দর্শন গত বছর স্থগিত হয়েছিল করোনার জন্য। কিন্তু চলতি বছরের ১২ এপ্রিল শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড জানিয়ে দেয় এ বছর নিয়ন্ত্রিতভাবে হলেও যাত্রা হবে। ২৮ জুন থেকে ২২ অগাস্ট পর্যন্ত হবে যাত্রা। ফলে ভক্তেরা আশায় বুক বাঁধছিলেন অমরনাথ যাত্রার জন্য।

কিন্তু সোমবার সেই আশায় জল ঢেলে দিল জম্মু কাশ্মীর প্রশাসন। জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠক করেন। তারপরই তিনি ঘোষণা করেন এবার সরাসরি অমরনাথ যাত্রা হচ্ছেনা। ভক্তদের অমরনাথ দর্শন করতে হবে অনলাইনে।

তিনি আরও বলেন, মানুষের জীবন সবার আগে। তাই করোনা পরিস্থিতিতে এ বছর পুরোহিতরা অমরনাথ গুহায় লিঙ্গ পুজোয় অংশ নেবেন।

রীতিনীতি মেনেই পুজো হবে। তাঁদের করোনা বিধি পুরোপুরি মেনেই পুজোয় অংশ নিতে হবে। তবে সেখানে ভক্তরা পৌঁছতে পারবেননা।

ভক্তরা যাতে আরতি দেখতে পান সে বন্দোবস্ত করা হচ্ছে অনলাইনে। এজন্য শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইট বা অ্যাপ কাজে লাগাতে হবে।

সেখানেই দেখা যাবে আরতি। ভোরের আরতি দেখা যাবে ৬টার সময়। আর বিকেলের আরতি দেখা যাবে ৫টার সময়। আধঘণ্টা করে আরতি হবে। এবারও অমরনাথ গুহার তুষার লিঙ্গ দর্শন থেকে বঞ্চিতই হতে হল ভক্তদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026