National

এবার মাত্র ১৪ দিনের জন্য মিলবে অমরনাথ দর্শনের সুযোগ

অমরনাথ যাত্রা এ বছর মাত্র ১৪ দিনের জন্য হবে। করোনার কথা মাথায় রেখেই কমানো হল দিন।

জম্মু : গত বছর ১ জুলাই থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। ঠিক ছিল চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। যা সাধারণত হয়ে থাকে। তবে মাঝপথে ল্যান্ডমাইন, বন্দুক মেলায় তা বন্ধ হয়ে যায়। এবার হয়তো পুণ্যার্থীরা আশা করেছিলেন যে অমরনাথ যাত্রা এবার অন্তত করতে পারবেন। কিন্তু এবার করোনা কাঁটা সেই আশায় জল ঢেলে দিল। অমরনাথ লিঙ্গ দর্শন করা যাবে ঠিকই। যাত্রাও হবে। তবে মাত্র ১৫ দিনের জন্য।

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড বা অমরনাথ পরিচালন কমিটি জানিয়ে দিল এবার অমরনাথ যাত্রা অনুষ্ঠিত হবে ২১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই যে কজন দর্শনের সুযোগ পাবেন। সাধুদের যাত্রার জন্য কোনও সেই অর্থে নিয়ম নেই। তবে সাধারণ মানুষকে যাত্রার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। সেখানে রেজিস্ট্রেশন হলে তবেই মিলবে সুযোগ। প্রত্যেককে যাত্রা শুরুর আগে পরীক্ষা করা হবে।

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড জানিয়ে দিয়েছে ৫৫ বছরের কম বয়সীদের এবার যাত্রার সুযোগ দেওয়া হবে। বাকিদের যাত্রার আগে তাঁরা যে করোনা নেগেটিভ তার শংসাপত্র দেখাতে হবে। কাশ্মীরের অনন্তনাগ জেলায় হিমালয়ের ৩ হাজার ৮৮০ মিটার উঁচুতে অবস্থিত অমরনাথ গুহা। সেখানেই প্রকৃতির নিয়মে বরফের লিঙ্গ দর্শন করতে বহু মানুষ অনেক কষ্ট উপেক্ষা করেও পৌঁছন।

এতদিন ২টি রাস্তা ধরে যাত্রা হত। একটি বালতাল, অন্যটি পহেলগাম। এবার পহেলগাম থেকে কোনও যাত্রা হবেনা। কেবল বালতাল রুট খোলা হবে। যে দিনগুলোয় অমরনাথ গুহা খোলা থাকছে, সেই কদিন সকাল ও সন্ধের আরতি সরাসরি সম্প্রচার করা হবে দেশবাসীর জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026