National

ফের বন্ধ অমরনাথ যাত্রা

গত শুক্রবারই খারাপ আবহাওয়ার জন্য বন্ধ করা হয়েছিল অমরনাথ যাত্রা। পুণ্যার্থীরা হাপিত্যেশ করে অপেক্ষায় ছিলেন কবে তাঁরা ফের যাত্রা করতে পারবেন। কিন্তু সেই সমস্যা মাত্র ১ দিনেই মিটে যায়। শনিবারই ফের স্বাভাবিক হয় অমরনাথ যাত্রা। কিন্তু শনিবার স্বাভাবিক হওয়ার পর ফের রবিবার বন্ধ করা হল অমরনাথ যাত্রা। খাবার আবহাওয়ার জন্যই যাত্রা বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।

গত শনিবার রাত থেকেই জম্মু শ্রীনগর হাইওয়েতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। প্রায় ৩০০ কিলোমিটার এলাকা ধরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই পুরো এলাকাটাই জম্মু শ্রীনগর হাইওয়ের মধ্যে পড়ে। অন্যদিকে এই জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে এগিয়ে পুণ্যার্থীরা শেষ পর্যন্ত অমরনাথ লিঙ্গ দর্শন করতে পাহাড়ে ওঠা শুরু করেন বালতাল ও পহেলগাম বেসক্যাম্প থেকে। এই ২টি পথেই পৌঁছতে হয় অমরনাথ গুহা পর্যন্ত। সেই বালতাল ও পহেলগামেও বৃষ্টি হচ্ছে সমানতালে।

এবার অমরনাথ যাত্রা ঠিক কতজন পুণ্যার্থীর দর্শন দিয়ে শেষ হবে তা পরিস্কার নয়। আগামী ১৫ অগাস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা। শ্রাবণী পূর্ণিমা উৎসবের দিন শেষ হচ্ছে যাত্রা। তারপর ১ বছরের অপেক্ষা। এবার ২ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। চলবে দেড় মাস। সারা বছরের এই সময়টুকুই অমরনাথ গুহা সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকে প্রকৃতির কারণে বন্ধ থাকে যাত্রা।

প্রতিবছর এই জুলাই মাসেই অমরনাথ যাত্রার সূচনা হয়ে থাকে। এখনও পর্যন্ত দুর্গম অমরনাথ যাত্রায় ২৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও ২ স্বেচ্ছাসেবক ও ২ সুরক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026