National

কিছুক্ষণের জন্য বন্ধ অমরনাথ যাত্রা, তটস্থ সেনা, পুলিশ

এ বছর অমরনাথ যাত্রায় প্রবল উৎসাহ নজর কেড়েছে। লক্ষ লক্ষ মানুষ দুর্গম পথ পার করে অমরনাথ গুহায় পৌঁছে অমরনাথ লিঙ্গ দর্শন করছেন। ফলে সারাক্ষণই ভিড় লেগে থাকছে। চাপ থাকছে যাত্রাপথে। অমরনাথের উদ্দেশে চলা পুণ্যার্থীদের জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে ধরে বেশ কিছুটা পথ যেতে হয়। কুলগামের কাছে সেই রাস্তার ওপর একটি সন্দেহজনক বস্তু মঙ্গলবার স্তব্ধ করে দিল পুণ্যার্থীদের যাতায়াত।

কুলগামের কাছে জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের ওপর পড়ে থাকা বস্তুটিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। যেভাবে জঙ্গি নাশকতার ঘটনা ঘটছে তাতে তা বোমা ভেবে আতঙ্ক ছড়ায়। বস্তুটিকে নিয়ে চিন্তা বাড়ে সেনা ও পুলিশেরও। দ্রুত এলাকা ফাঁকা করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। দ্রুত সেখানে হাজির হন সেনা, সিআরপিএফ ও পুলিশের আধিকারিকরা। বস্তুটি কী তা খতিয়ে দেখা হয়।

পরীক্ষার পর সেনা ও পুলিশ নিশ্চিত হয় যে ওই জিনিসটি সন্দেহজনক বস্তু নয়। ফলে ফের চালু করে দেওয়া হয় রাস্তা। এরমাঝে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রইল পুণ্যার্থীদের যাতায়াত। গত বছর ৬০ দিন ধরে চলেছিল অমরনাথ যাত্রা। সেই ৬০ দিনে যত পুণ্যার্থী অমরনাথ দর্শনে যাননি, তত মানুষ এবার প্রথম ২২ দিনেই অমরনাথ লিঙ্গ দর্শন করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026