National

অমরনাথ দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে ২০ যাত্রী

দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের ওপর অমরনাথ গুহায় পৌঁছেছিলেন তাঁরা। অমরনাথ লিঙ্গও দর্শন করেন। কিন্তু ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়তে হল তাঁদের। অমরনাথ থেকে ফেরার সময় একটা জায়গার পর থেকে বাস পাওয়া যায়। সেই বাসে ফিরছিলেন অনেক পুণ্যার্থী। আচমকাই অনন্তনাগ জেলার হরনাগে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ২টি বাসের যাত্রীরাই আহত হন। প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

২টি বাসের চালকই হয়তো শেষ মুহুর্তে বিপদ বুঝে বাসের গতিতে রাশ টানার চেষ্টা করেন। তাই বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। ২০ জন অমরনাথ যাত্রী আহত হয়েছেন ঠিকই তবে তাঁদের মধ্যে ১৮ জনের আঘাত গুরুতর নয়। ২ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁরা এখন চিকিৎসাধীন।

বাস ২টি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর যাত্রীরা আর্তনাদ শুরু করেন। তাঁদের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই যাত্রীদের উদ্ধার করা শুরু করেন। পরে পুলিশ হাজির হয়। কেন দুর্ঘটনা ঘটল তা ২ চালকের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাফিলতির দিকটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা আধিকারিকরা। শনিবার সকালে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026