National

অমরনাথের পথে শেষনাগে মৃত পুণ্যার্থী

অমরনাথ যাওয়ার পথে মৃত্যু হল এক পুণ্যার্থীর। পাহাড়ি রাস্তা ধরে অনেকটা পথ পার করলে অমরনাথ গুহা। সেই পর্যন্ত পৌঁছতে যথেষ্ট পরিশ্রম করতে হয় পুণ্যার্থীদের। চারপাশের প্রাকৃতিক দৃশ্য মনোরম চোখ জুড়নো হলেও পাহাড়ি পথে ওঠা মুখের কথা নয়। সেই পথ ধরেই অবশ্য প্রতিদিন বহু পুণ্যার্থী অমরনাথ গুহায় পৌঁছচ্ছেন। সেখানে তুষারশুভ্র অমরনাথ লিঙ্গ দর্শন করছেন। কিন্তু ৬৫ বছরের কিষেণের আর সে সুযোগ হল না। মধ্যরাস্তায় মৃত্যু হল তাঁর।

পাহাড়ি পথ ধরে উঠতে উঠতে কিষেণ নামে ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁর অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তিনি যখন শেষনাগে পৌঁছন তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে অমরনাথ যাত্রা তাঁর পূর্ণ হল না। দর্শনও অপূর্ণই থেকে গেল।

উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা কিষেণ। ৬৫ বছরের কিষেণ যেমন অমরনাথ যাত্রায় যাচ্ছিলেন, তেমনই তাঁর চেয়ে বেশি বয়সের মানুষও সেখানে পৌঁছন। দুর্গম পথ অতিক্রম করেই অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছন তাঁরা। ফলে তাঁর বয়স দেখে চমকের কিছু নেই। কারণ এমন বয়সের বহু মানুষ উঠছেন একইসঙ্গে। এদিকে একসঙ্গে ওঠা এক পুণ্যার্থীর এমন অকস্মাৎ মৃত্যু অন্য পুণ্যার্থীদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে যাত্রায় এই ঘটনার কোনও প্রভাব পড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026