National

নিভল ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি, মিশল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে

নিভে গেল ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি। যা গত ৫০ বছরে কখনও নেভেনি। জ্যোতি মিশে গেল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে।

ইতিহাসের বিকৃতি, নাকি একটি বিন্দুতে শহিদ সম্মানকে কেন্দ্রীভূত করা? কারণ এই ২ মতকে নিয়ে এখন শুরু হয়েছে তুমুল তর্ক। কারণও রয়েছে।

নয়াদিল্লির ইন্ডিয়া গেটে যাঁরাই গেছেন তাঁরা গত ৫০ বছরে দেখেছেন সেখানে একটি অগ্নিকুণ্ড জ্বলে চলেছে। যা অখণ্ড, কখনও নেভে না। যাকে বলা হত অমর জওয়ান জ্যোতি।

বলা হত বলতে হচ্ছে কারণ শুক্রবারই তা অতীত হয়ে গেছে। এখানে এই অমর জওয়ান জ্যোতি আর জ্বলবে না। তা এদিন নিভিয়ে ফেলা হয়। তারপর সেখান থেকে জ্যোতির আগুন নিয়ে সেনা কুচকাওয়াজের সঙ্গে সাড়ম্বর যাত্রা হয় প্রায় ৪০০ মিটার পথ।

৪০০ মিটার দূরে একটি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয় সেই মশাল। এটি তৈরি করা হয়েছে ২০১৯ সালে। এখন এটাই ভারতীয় সেনার বলিদানের একমাত্র স্মারক।

এখানেই যাবতীয় উৎসব, অনুষ্ঠান, সম্মান প্রদর্শন অনুষ্ঠিত হবে। এখানকার জ্যোতির সঙ্গেই মিশিয়ে দেওয়া হয় অমর জওয়ান জ্যোতিকে।

সরকারে পক্ষে জানানো হয়েছে অমর জওয়ান জ্যোতি নিভে যায়নি, তা কেবল মিশিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সঙ্গে।

কিন্তু ইন্ডিয়া গেটের এই ৫০ বছর ধরে জ্বলে আসা অমর জওয়ান জ্যোতি নেভানোর দরকার কি সত্যিই ছিল? কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২টি জ্যোতি একসঙ্গে জ্বালিয়ে রাখা মুশকিল হচ্ছিল। তাই এই পদক্ষেপ করা হয়েছে। এ নিয়ে সমালোচনার কোনও অর্থ নেই বলেও দাবি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026