Entertainment

পোশাক না পরেই রাস্তায় হেঁটে বেড়ালেন অভিনেত্রী, নিজেই ফোন করলেন পুলিশে

পোশাক না পরেই সকালে রাস্তায় বেরিয়ে পড়েন এক অভিনেত্রী। গায়ে এক টুকরো সুতোও ছিলনা। নিজেই এরপর রাস্তায় দাঁড়িয়ে পুলিশে ফোন করেন তিনি।

শরীরে বিন্দুমাত্র পোশাক নেই। সেই অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক মহিলা। যা দেখে পথচলতি মানুষ হতবাক হয়ে যান। আরও চমক বাড়ে যখন তাঁরা দেখেন ওই মধ্যবয়সী মহিলা কোনও সাধারণ মহিলা নন, তিনি একজন জনপ্রিয় অভিনেত্রীও।

এদিকে পোশাকহীন অবস্থায় এভাবে রাস্তায় হেঁটে চলা নিয়ে ওই অভিনেত্রীর তেমন হেলদোল ছিলনা। বরং তিনি এক ট্যাক্সি চালকের সঙ্গে প্রথমে কথা বলেন। তারপর নিজেই পুলিশের হেল্পলাইনে ফোন করেন।

পুলিশ দ্রুত সেখানে হাজির হয়। তারপর অভিনেত্রীকে রাস্তা থেকে উদ্ধার করে হাজির হয় স্থানীয় থানায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করার পর তাঁর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে জানান। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মানসিক সমস্যার চিকিৎসাও শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত রবিবার লস অ্যাঞ্জেলসের রাস্তায়। রবিবার সকালে অভিনেত্রী আমান্ডা বাইন্সকে পোশাকহীন অবস্থায় রাস্তায় ঘুরতে দেখে অনেকেই অবাক হয়ে যান। প্রসঙ্গত অভিনেত্রী মাত্র ১ বছর হয়েছে কনজারভেটরশিপ থেকে বেরিয়েছেন।

আমান্ডা বাইন্স, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

কনজারভেটরশিপ হল একধরনের আইনি বন্দোবস্ত যেখানে কারও দৈনন্দিন কাজকর্ম এবং আর্থিক দিকগুলি অন্য এক ব্যক্তি নিয়ন্ত্রণ করেন। তাঁকে আদালত থেকেই নিয়োগ করা হয়।

কারও মানসিক সমস্যাতেও এমনটা করা হয়ে থাকে। সেভাবে ৯ বছর কাটানোর পর আমান্ডা মুক্তি পান। তার ১ বছরের মধ্যেই এভাবে রাস্তায় বেরিয়ে তিনি ফিরলেন সেই হাসপাতালে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026