Entertainment

গান স্যালুটে চোখের জলে শেষ বিদায় অমলা শঙ্করকে

গান স্যালুটে শেষ বিদায় জানানো হল কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্করকে। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান পরিবার থেকে তাঁর গুণমুগ্ধরা।

কলকাতা : বেলা ১২টার পর কসবার রাজডাঙার বাড়ি থেকে অমলা শঙ্করের দেহ বার করে আনা হয়। পুরো তদারকির দায়িত্বে ছিলেন পরিবার সহ রাজ্যের ২ মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। করোনা পরিস্থিতিতে অমলা শঙ্করকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামতে পারেনি। বহু মানুষ ইচ্ছা থাকলেও পৌঁছতে পারেননি দেহের কাছে। বর্তমান নিয়ম মেনে মুষ্টিমেয় মানুষের উপস্থিতিতেই দেহ ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়। তারপর গাড়ি রওনা দেয় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে।

বেলা ১টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে কিংবদন্তি এই নৃত্যশিল্পীকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। মেঘলা দিনে গান স্যালুটের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন তাঁর মেয়ে মমতা শঙ্কর সহ পরিবারের লোকজন। অমলা শঙ্করের অনেক গুণমুগ্ধই এদিন করোনার জন্য আসতে পারেননি।

শুক্রবার অমলা শঙ্করের জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার ঘুমন্ত অবস্থাতেই চলে গেলেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হল তাঁর। এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর। তাঁর মেয়ে মমতা শঙ্কর এদিন ছিলেন তাঁর পাশে। মাকে হারিয়ে কার্যতই ভেঙে পড়েন তিনি। গত মাসেই অমলা শঙ্করের ১০১ বছরের জন্মদিন পালন করেন পরিবারের সকলে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026