অমল দত্তকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

প্রয়াত ডায়মন্ড কোচ অমল দত্তকে এদিন শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকেই রবীন্দ্র সদনে শায়িত ছিল প্রয়াত অমল দত্তের দেহ। অগণিত অনুরাগী, ফুটবল জগতের মানুষজন তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বেলা সাড়ে ১১টা নাগাদ হাজির হন মুখ্যমন্ত্রী। ফুলের মালা দিয়ে প্রয়াত কোচকে শেষ শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন তাঁর পরিবারের লোকজনের সঙ্গে। কোনও একটি রাস্তা প্রয়াত অমল দত্তের নামে করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যেসব স্টেডিয়াম তৈরি হচ্ছে সেগুলির মধ্যেও একটি স্টেডিয়াম অমল দত্তের নামে করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

দুপুরে অমল দত্তের দেহ রবীন্দ্র সদন থেকে নিয়ে যাওয়া হয় তাঁর খেলোয়াড় ও কোচিং জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাঁবুতে। সরকারের তরফে প্রয়াত ক্রীড়া নক্ষত্রের সম্মানে গান স্যালুট দেওয়া হয়। বিকেলে নিমতলা মহাশ্মশানে অমল দত্তর শেষকৃত্য সম্পন্ন হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026