Entertainment

চলে গেলেন অ্যাডগুরু, শোকস্তব্ধ বিজ্ঞাপন জগত

তাঁকে সবাই চিনতেন অ্যাডগুরু নামে। আসল নাম অ্যালেক পদমসি। ভারতীয় বিজ্ঞাপনে যুগান্তর সৃষ্টি করা সেই ব্যক্তিত্ব শনিবার মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর তাঁর পরিবারের তরফে সকলকে জানিয়ে দেওয়া হয়।

গুজরাটে এক খোজা মুসলিম পরিবারে জন্ম অ্যালেকের। সৃজনশীল মানসিকতার অ্যালেকের কিন্তু বিজ্ঞাপন জগত ছাড়াও আরও পরিচয় রয়েছে। তিনি একাধারে নাটক নির্মাতা ও অভিনেতা। রিচার্ড অ্যাটেনবরোর অস্কার জয়ী সিনেমা গান্ধী-তে তিনি মহম্মদ আলি জিন্নার চরিত্রে অভিনয় করেন। তাঁর সেই অভিনয় আজও প্রশংসিত হয়। এছাড়া তিনি জেসাস ক্রাইস্ট সুপারস্টার, ব্রোকেন ইমেজেস, ইভিটা সহ অনেক ইংরাজি নাটক মঞ্চস্থ করেছেন।

তবে যে জগত তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে গিয়েছিল তা হল বিজ্ঞাপন জগত। লিরিল গার্ল থেকে সার্ফ-এর ললিতাজি, এমআরএফ মাসলম্যান থেকে হামারা বাজাজ। এমনকি কামসূত্রের বিজ্ঞাপন জুটি। একের পর এক মানুষের মনে ছাপ রেখে যাওয়া বিজ্ঞাপন তৈরি হয় তাঁর হাতেই। অচিরেই তিনি হয়ে ওঠেন ভারতের অ্যাডগুরু।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026