Entertainment

নায়ক পুষ্পা এখন মনভোলানো জুস

পুষ্পা সিনেমাটি পর্দায় আত্মপ্রকাশ করার পরই হইচই ফেলে দেয়। তার গানও সুপারহিট। সেইসব গান এখন মুখে মুখে ঘুরছে। সিনেমার নায়কে মজেছেন দেশের মানুষ।

‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রমোদী মানুষের মনে খুব দ্রুত জায়গা করে নিয়েছে। সিনেমার গানগুলি তো দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মুখে মুখে গুনগুন করছে। এমনকি সিনেমার নায়ক আল্লু অর্জুনের নাচের কয়েকটি ভঙ্গি ছোট থেকে বড় সকলেই কমবেশি নকল করছেন।

দক্ষিণী এই সিনেমার সাফল্য যথেষ্ট চিত্তাকর্ষক। বাহুবলীর পর দেশজুড়ে আলোড়ন ফেলা দক্ষিণী সিনেমা হল পুষ্পা। এবার সেই পুষ্পার নায়ক আল্লু অর্জুন হয়ে গেছেন নানা ধরনের জুস।

মুম্বই শহরে বান্টির একটি জুসের দোকান রয়েছে। ফলের রস পান করতে তাঁর দোকানে ভিড় লেগেই থাকে। বান্টি আবার আল্লু অর্জুনের অন্ধ ভক্ত। আল্লুর সব সিনেমার ডায়লগ পর্যন্ত তাঁর ঠোঁটস্থ। সেই বান্টি জুস সেন্টারে এখন গেলেই মেনু কার্ডে দেখা মিলছে আল্লু অর্জুনের।

একটা নয়, একাধিক নতুন জুসের নামকরণ হয়েছে আল্লুর নামে। বান্টির পছন্দের নায়ক এখন তাঁর দোকানের নানা জুসের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে গিয়েছেন।

শুধু জুস নয়, জুস যে বিশেষ ধরনের পাত্রে দেওয়া হয় সেই পাত্রেও রয়েছে চমক। পাত্রের গায়ে রয়েছে আল্লু অর্জুনের মুখ। সেইসঙ্গে পাত্রের গায়ে লেখা আছে আল্লুর বিভিন্ন সিনেমার চোখা চোখা ডায়লগ।

প্রসঙ্গত পুষ্পা: দ্যা রাইজ একটি কুলির কাহিনি। যে লাল চন্দনকাঠের চোরাচালানের একটি দলে কুলির কাজ করত। যেখান থেকে তার উত্থান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026