National

মনে হচ্ছে কলিযুগ এসে পড়েছে, বৃদ্ধ বৃদ্ধার মামলায় মন্তব্য হাইকোর্টের

মনে হচ্ছে কলিযুগ এসে পড়েছে। এক বৃদ্ধ বৃদ্ধার খোরপোশ মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্যাম শামশেরি।

এক বৃদ্ধ। বয়স ৮০ বছর। তাঁর স্ত্রীর বয়স ৭৫। এঁদের ২ জনের মধ্যে মামলা চলছে। খোরপোশ সংক্রান্ত মামলা। যেখানে স্বামীর কাছে খোরপোশ দাবি করেছেন বৃদ্ধা।

সম্পত্তি সংক্রান্ত বিবাদ। সেই নিয়েই ২ জনের মধ্যে অশান্তির শুরু। এরপর আলাদা থাকা। এই আলাদা থাকাকালীন বৃদ্ধা একটি পরিবার আদালতের দ্বারস্থ হন।

তিনি স্বামীর কাছে খোরপোশ দাবি করেন। ওই পরিবার আদালত বৃদ্ধার পক্ষেই রায় দেয়। যা বৃদ্ধ মেনে নিতে পারেননি। তিনি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাজির হন এলাহাবাদ হাইকোর্টে।

সেই মামলার শুনানিতে এসে পুরো ঘটনা শুনে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্যাম শামশেরি কার্যতই অবাক। তিনি বলেই ফেলেন, দেখে মনে হচ্ছে কলিযুগ এসে পড়েছে।

অনেকেই এই ৮০ বছরের বৃদ্ধ ও ৭৫ বছরের বৃদ্ধার খোরপোশ মামলার বিষয়টি জেনে হতবাক। তাঁদের অনেকেই বলে ফেলছেন এই বয়সে!

অবশ্য হাইকোর্ট ওই বৃদ্ধ ও বৃদ্ধাকে কথা বলে নিজেদের মধ্যে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দিয়েছে। পরবর্তী শুনানির আগে তাঁদের নিজেদের মধ্যেই সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌরভ শ্যাম শামশেরি।

তিনি এও মনে করছেন এ ধরনের মামলা যথেষ্ট চিন্তার বিষয়। এই বয়সে তাঁদের আইনি লড়াই নিয়ে হতবাক সকলেই। বিষয়টি এতটাই নজর কেড়েছে যে তাবড় সংবাদমাধ্যম এই সংবাদ পর্যন্ত প্রকাশ করেছে। সঙ্গে বিচারপতির অভিমতও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026