National

মেধাবী ছাত্রীর আইআইটিতে ভর্তির টাকা মেটালেন বিচারপতি, কড়া নির্দেশও দিলেন

স্রেফ অর্থের অভাবে আটকে গিয়েছিল আইআইটিতে ভর্তি। মেধাবী ছাত্রী শেষ আশা নিয়ে পৌঁছেছিলেন আদালতে। অবশেষে বিচারপতি পাশে দাঁড়ালেন। কড়া নির্দেশও দিলেন।

ফের একবার মেধাকে পিষে দিল টাকা। ভর্তির টাকা মেটাতে না পারার জন্য সব বাধা পার করে আইআইটি-র দরজায় পৌঁছেও ভর্তি হতে পারেননি এক মেধাবী ছাত্রী। অবশেষে ভর্তির টাকা মেটানোর জন্য একটু সময় চেয়েছিলেন তিনি। সেটুকুও জোটেনি।

অনেক স্বপ্ন নিয়ে কঠিন পরিশ্রমে আইআইটি-র দরজায় পৌঁছনো মেয়েটা হেরে যাননি। পৌঁছন আদালতে। সেখানে বিচার চায় তিনি।

এলাহাবাদ হাইকোর্টে সংস্কৃতি রঞ্জন নামে ওই ছাত্রী আবেদনে জানান যে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৯৪ শতাংশ এবং হাইস্কুলে ৯৫.৭ শতাংশ নম্বর নিয়ে পাশ করার পর তিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। সেখানে তিনি ৯২.৭৭ শতাংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়ে গত সেপ্টেম্বরে বসেন জেইই অ্যাডভান্স-এ।

সেখানেও সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হন। এরপর কাউন্সিলিংয়ে ডাকা হয় তাঁকে। সেখানে তাঁকে জানানো হয় তিনি আইআইটি বিএইচইউ-র ম্যাথম্যাটিকস ও কম্পিউটিং-এ পড়ার সুযোগ পেয়েছেন। এবারই হল সমস্যা।

ভর্তির জন্য নির্দিষ্ট দিনের মধ্যে ১৫ হাজার টাকা ভর্তির ফি জোগাড় করতে হত তাঁকে। কিন্তু দরিদ্র দলিত ছাত্রীর পক্ষে ওই টাকা সময়ের মধ্যে জোগাড় করা সম্ভব হয়নি।

টাকা জোগাড়ে একটু সময় লাগবে বলে আবেদন করেন তিনি। কিন্তু তাঁর দাবি, সিট অ্যালোকেশন অথরিটি এবং আইআইটি বিএইচইউ তাতে কর্ণপাত করেনি। অগত্যা সংস্কৃতি হাজির হন আদালতে।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার সিং-এর বেঞ্চ সব শোনার পর সিট অ্যালোকেশন অথরিটি এবং আইআইটি বিএইচইউ-কে নির্দেশ দেয় তারা যেন ৩ দিনের মধ্যে ওই ছাত্রীকে বিশেষভাবে সিট তৈরি করে ভর্তি নেয়।‌

শুনানির পর সংস্কৃতিকে ডেকে ফি-এর ১৫ হাজার টাকাও নিজের পকেট থেকে দিয়ে দেন বিচারপতি। জানান ৩ দিনের মধ্যে সংস্কৃতি যেন অবশ্যই সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে ভর্তি হয়ে যান। এক মেধাবী দুঃস্থ ছাত্রীর পাশে বিচারপতির এভাবে দাঁড়ানোকে ধন্য ধন্য করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026