National

অক্সিজেনের অভাবে মৃত্যু গণহত্যার শামিল, বলল আদালত

অক্সিজেনের অভাবে মৃত্যু নিয়ে কড়া মনোভাব দেখাল এলাহাবাদ হাইকোর্ট। অক্সিজেনের অভাবে কোনও মানুষের মৃত্যুকে গণহত্যার শামিল বলে ব্যাখ্যা করেছে আদালত।

অক্সিজেনের অভাব নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে। হাহাকার চলছে অক্সিজেনের জন্য। ভিন দেশ থেকে সহ যেকোনও জায়গা থেকে অক্সিজেন এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তার মধ্যেও পরপর অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

এছাড়া পরিজনকে বাঁচাতে মানুষজনকে অক্সিজেন সিলিন্ডার চেয়ে কাকুতি মিনতি করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় এলাহাবাদ হাইকোর্ট এবার তাদের পর্যবেক্ষণ তুলে ধরল।

হাইকোর্ট জানিয়েছে, অক্সিজেনের যোগান দিতে না পারা কার্যত একটা অপরাধমূলক আচরণ। অক্সিজেনের অভাবে মৃত্যু গণহত্যা ছাড়া আর কিছু নয়। যাঁদের অক্সিজেন সরবরাহ ঠিক রাখা কাজ তাঁদের তরফে এটা গণহত্যার শামিল।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অজিত কুমার ও বিচারপতি সিদ্ধার্থ বর্মার বেঞ্চ এদিন এমনই এক পর্যবেক্ষণ তুলে ধরেছে। আদপে যাঁরা অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত তাঁদের দিকেই আঙুল তুলেছে আদালত।

আদালত জানিয়েছে অক্সিজেনের অভাবে করোনা রোগীদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আদালত জানায়, খবরে আসছে যে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীদের অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছেনা।

অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার বলছে রাজ্যে যথেষ্ট অক্সিজেন রয়েছে। খবরে যা সামনে আসছে আর সরকারি দাবির মধ্যে বিস্তর বৈপরীত্য রয়েছে বলেই জানিয়েছে আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026