National

তিন তালাক অবৈধ, জানাল এলাহাবাদ হাইকোর্ট

মুসলিম পুরুষরা তিনবার তালাক বললেই তৎক্ষণাৎ ডিভোর্স। এই প্রচলিত অভ্যাস অসাংবিধানিক এবং নারীর অধিকারের বিরোধী। এদিন সাফ জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। তিন তালাককে অবৈধ বলে অভিহিত করেছে আদালত। এর আগে সুপ্রিম কোর্টে ঠিক এইভাবেই কেন্দ্র তিন তালাকের বিরুদ্ধে মুখ্য খুলেছিল। এলাহাবাদ হাইকোর্ট এদিন পরিস্কার জানিয়েছে, কোনও সম্প্রদায়ের আইন কখনই সংবিধান প্রদত্ত অধিকারের ওপরে হতে পারেনা। তবে এর বেশি তাদের আর কিছু বলার নেই বলেও জানায় আদালত। তাদের যুক্তি যখন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তখন তাদের আর বেশি কছু বলার থাকতে পারেনা। সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার শুনানি চলছে। মহিলাদের দাবি, আজকাল হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমেও তিন তালাক জানিয়ে স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন মুসলিম স্বামীরা। যদিও সুপ্রিম কোর্টে তালাক নিয়ে শুনানির বিরোধিতা করে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের তরফে জানানো হয় কোনও আদালতই শরিয়ত আইন বদলে দিতে পারেনা। যদিও শীর্ষ আদালতে সেজন্য শুনানি থেমে থাকেনি।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026