জহর সরকার, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
রাজ্যসভার সাংসদ মনোনয়নে এবার চমক দিল তৃণমূল। এবার তারা এমন একজনকে পাঠাতে চলেছে যাঁকে প্রসার ভারতীর প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলাতে দেখা গেছে।
এমনই এক আদ্যন্ত বাঙালি ও প্রাক্তন আমলাকে সংসদের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি করে পাঠাতে চলেছে তৃণমূল। প্রাক্তন আইএএস জহর সরকারকে মনোনীত করেছে তৃণমূল।
জহর সরকারের মত একজন আমলাকে রাজ্যসভায় পাঠিয়ে কিন্তু কার্যতই সকলকে হতবাক করে দিয়েছে তৃণমূল।
চলতি বছরের শুরুতেই রাজ্যসভায় তৃণমূল সাংসদের একটি পদ ফাঁকা হয়েছিল। দীনেশ ত্রিবেদীর আসন ফাঁকা হয়েছিল। সেই আসনে আগামী ৯ অগাস্ট দিন ধার্য হয়েছে নির্বাচনের।
তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, জহর সরকারের জনসেবায় ৪২ বছরের অভিজ্ঞতা রয়েছে। প্রসার ভারতীর প্রাক্তন সিইও ছিলেন তিনি। তাঁর জনসেবার বিশাল অভিজ্ঞতা দেশের জন্য কাজ করতে তৃণমূলকে সাহায্য করবে।
বিজেপির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন জহর সরকার। সেক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাস্টারস্ট্রোক হিসাবেই নিচ্ছেন সকলে।
জহর সরকার তৃণমূল সাংসদ হিসাবে রাজ্যসভায় গেলে তিনি বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারবেন। আর প্রাক্তন আমলা হওয়ায় তাঁর সেই সমালোচনায় থাকবে যুক্তিবাদী চরিত্র।
জহর সরকার প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ এবং সাসেক্স-এ পড়াশোনা করেছেন। তাঁর ইতিহাস ও সাইকোলজিতে এমএ ডিগ্রি রয়েছে। সামাজিক বঞ্চনার বিরুদ্ধে বর্তমানে তিনি যথেষ্ট সরব।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…