Kolkata

ধর্মতলায় চিঁড়ে খেয়ে প্রতিবাদ

পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় গত শুক্রবার শ্রমিকদের চিঁড়ে খাওয়া দেখে তাঁদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করার পর থেকেই প্রতিবাদ আছড়ে পড়েছিল। শনিবার কৈলাস বিজয়বর্গীয়র সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় তৃণমূলের মহিলা নেতা কর্মীরা মিলিত হলেন। চিঁড়ের নানা পদ খেলেন। প্রতিবাদে শামিল হলেন।

ধর্মতলায় এদিন হাজির হন সাংসদ মালা রায়, মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের মহিলা নেত্রীরা। ছিলেন অনেক মহিলা কর্মীও। এদিন দেখা যায় চিঁড়ের পোলাও, এমনকি চিঁড়ে দিয়ে তৈরি দধিকর্মা পর্যন্ত নিয়ে আসেন তাঁরা। পুজোর শেষে দধিকর্মা বহুদিন ধরেই চলে আসছে। এর সঙ্গে পুজো শেষের একটা অঙ্গাঙ্গী যোগসূত্র রয়েছে। সেই বিষয়টিকেই তুলে ধরার চেষ্টা হয় এখানে।

সকলেই জানান চিঁড়ে পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতেরই অত্যন্ত প্রিয় একটি খাদ্য। যা নিয়ে ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। প্রসঙ্গত গত শুক্রবার কৈলাস বিজয়বর্গীয় দাবি করেন, তাঁর বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য কাজ করতে আসা কয়েকজন শ্রমিককে তিনি দেখেন তাঁরা অনেক চিঁড়ে নিয়ে খেতে বসেছেন। কেন তাঁরা রুটি খান না প্রশ্ন করায় তাঁরা বিজেপি নেতাকে জানান তাঁরা চিঁড়েই খান। তাঁরা বাংলা থেকে এসেছেন বলেও জানতে পারেন কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু তাঁরা কোন জেলা থেকে এসেছেন তা বলতে না পারায় বিজয়বর্গীয়র ধারণা হয় তাঁরা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী।

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026