National

বিমানবন্দরে আটক তৃণমূলের ৩ সাংসদ

গত শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সোনভদ্রে জনগোষ্ঠী সংঘর্ষে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলতে যাওয়ার পথে তাঁকে আটক করে পুলিশ। মির্জাপুরের নারায়ণপুরে তাঁর পথ আটকানো হয়। তারপর দিন শনিবার সকালে তৃণমূলের ৩ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলকে সোনভদ্রে যাওয়ার আগে বারাণসী বিমানবন্দরেই আটক করল পুলিশ।

তৃণমূলের ৩ সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুনীল মণ্ডল ও আবীররঞ্জন বিশ্বাস-এর শনিবার বারাণসী বিমানবন্দরে নেমে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে ভর্তি আহতদের দেখতে যাওয়ার কথা ছিল। তারপর সেখান থেকে সোনভদ্রে যাওয়ার কথা ছিল। গত শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধীকে ট্রমা সেন্টারে আহতদের দেখতে দিলেও সোনভদ্রে যেতে দেওয়া হয়নি। এদিন ট্রমা সেন্টার পর্যন্তও পৌঁছতে দেওয়া হয়নি তৃণমূল সাংসদদের।

ডেরেক ও’ব্রায়েন পরে জানান, তাঁদের বিমানবন্দরেই আটক করা হয়। নামার পরই আটক করা হয়। কিন্তু কোন ধারায় আটক করা হল তা জানানো হয়নি। ডেরেকের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবে আহতদের দেখতে চাইছিলেন। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দিতে চাইছিলেন। ১৪৪ ধারা থাকলেও তাঁরা ৩ জন ছিলেন। ফলে তাঁদের ঢুকতে দিতেই পারত পুলিশ। তাঁরা সবরকম সহযোগিতারও আশ্বাস দেন এডিএম ও এসপি-কে। কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।

উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার উভা গ্রামে একটি জমি বিবাদকে কেন্দ্র করে গুজ্জর ও গোন্ড জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। প্রবল সংঘর্ষ হয়। গুলি চলে। গোন্ডদের দাবি তাদের জমি থেকে উৎখাত করতে আধ ঘণ্টা ধরে তাদের লক্ষ্য করে গুলি চালায় গুজ্জররা। অকথ্য মারধর করা হয়। মৃত্যু হয় ১০ জনের। যার মধ্যে ৩ জন মহিলা। ২৪ জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এই সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে ২ জনগোষ্ঠীর মোট ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের বারাণসীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026