Kolkata

বিজেপি থেকে ফের তৃণমূলে কাউন্সিলররা, ২ পুরসভার দখল পেল তৃণমূল

কাঁচরাপাড়া পুরসভার ৮ জন তৃণমূল কাউন্সিলর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন শনিবার। তৃণমূল ভবনে তাঁদের ফের দলে বরণ করে নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। ফলে এদিনের পর কাঁচরাপাড়া পুরসভা ফের তৃণমূলের হাতে চলে এল। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে ২৪ আসন বিশিষ্ট কাঁচরাপাড়া পুরসভার ১৭ জন তৃণমূল কাউন্সিলর দিল্লিতে বিজেপি ভবনে হাজির হয়ে বিজেপিতে যোগ দেন। ফলে কাঁচরাপাড়া পুরসভা বিজেপির দখলে চলে যায়।

ফাইল : কাঁচরাপাড়া পুরসভা, ছবি – আইএএনএস

কাঁচরাপাড়া পুরসভায় ২৪ আসনের মধ্যে তৃণমূলের ছিল ২২টি আসন। ১টি ছিল বিজেপির। ১টি নির্দলের। এরমধ্যে ১৭ জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। ৫ জন তৃণমূলে থেকে গিয়েছিলেন। গত সপ্তাহে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়া ৫ কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে আসেন। তাঁদের তৃণমূলে ফেরানোর পর কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় ১০। তখনও ম্যাজিক ফিগার থেকে দূরে ছিল তৃণমূল। এদিন আরও ৮ জন তৃণমূল কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ১ নির্দল কাউন্সিলরও তৃণমূলে যোগ দেন। ফলে সংখ্যাটা দাঁড়াল ১৯। ফলে কাঁচরাপাড়া পুরসভা ফের তৃণমূলের দখলে চলে এল।

একইভাবে হালিশহর পুরসভাও তৃণমূলের দখলে এসেছে। ২৩ আসনের হালিশহর পুরসভার ১২ জন বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর ফের তৃণমূলে ফিরেছেন। এদিন আরও ১ জন ফিরলেন। ফলে হালিশহরও তৃণমূলের ফের দখলে চলে এসেছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এঁদের সকলকেই বিজেপি ভয় দেখিয়ে বিজেপিতে যোগদানে বাধ্য করেছিল। তিনি নাম না করে এদিন মুকুল রায়কেও কটাক্ষ করেছেন।

মুকুল রায়ের খাসতালুক হিসাবে পরিচিত কাঁচরাপাড়া পুরসভা ফের দখলে নিয়ে অভিষেকবাবু বলেন, তিনি নিজের এলাকার কাউন্সিলরদেরই রক্ষা করতে পারলেন না। সবই হয়েছে দিল্লিতে নিজের নম্বর বাড়ানোর জন্য। মুকুলবাবুকে বিজেপির চাণক্য তবে মেড ইন চায়না বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই রাজনৈতিকভাবে কাঁচরাপাড়া পুরসভার বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলরদের ধরে রাখতে না পারাটা মুকুলবাবুর জন্য সুখের নয় বলে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026