Kolkata

কংগ্রেসে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস সাংসদ মৌসম

নিজে নবান্নে হাজির হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানালেন উত্তর মালদার কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। সোমবার তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানিয়ে দিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মৌসম বেনজির নূর তৃণমূলে যোগ দিতে পারেন এমন কথা হাওয়ায় ভাসছিল অনেকদিন ধরেই। লোকসভা ভোটের মুখেই সেই জল্পনা সত্যি হল। মৌসমের তৃণমূলে যোগদান অবশ্যই প্রদেশ কংগ্রেসের জন্য বড় ধাক্কা।

পশ্চিমবঙ্গে এবার মুখ্যমন্ত্রীর দাবি তৃণমূল ৪২টির মধ্যে ৪২টি আসনই পাবে। সেই লক্ষ্যে এগোতে গেলে কংগ্রেসের হাতে থাকা আসনগুলিও তৃণমূলের ঝুলিতে আসা জরুরি ছিল। সেই দৌড়ে মৌসম বেনজির নূরের যোগদান অনেকটাই এগিয়ে দিল। কারণ মালদা উত্তর কেন্দ্র থেকে এবার তৃণমূলের টিকিটে হয়তো প্রার্থী হবেন মৌসম। সেক্ষেত্রে তাঁর হাত ধরে ওই আসন তৃণমূলের ঝুলিতেই আসতে পারে।

একেই প্রদেশ কংগ্রেসের অবস্থা শোচনীয়। তারমধ্যে যে হাতে গোনা কজন নেতানেত্রী রয়েছেন তাঁদের এক এক করে তৃণমূলে যোগদান কংগ্রেসকে রাজ্যে আরও দুর্বল করে দিচ্ছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026