National

তিনসুকিয়ায় তৃণমূল, মৃতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা

অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে অসমে আন্দোলন অব্যাহত। সেই গণহত্যার প্রতিবাদে পরদিন থেকেই সোচ্চার তৃণমূলও। রবিবার তৃণমূলের একটি প্রতিনিধি দল যায় তিনসুকিয়ায়। নাগরিক পঞ্জী নিয়ে আন্দোলনে অসমের শিলচর বিমানবন্দরের দরজা পার করতে পারেননি তৃণমূল নেতারা। এদিন কিন্তু কোনও সমস্যা হয়নি। নিশ্চিন্তেই তিনসুকিয়া পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর ও মহুয়া মৈত্র। তাঁদের সামনেই কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের লোকজন। তৃণমূলের তরফে তাঁদের আশ্বাস দেওয়া হয় আর কেউ থাকুক বা না থাকুক, বাংলার মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছেন।

এদিন মৃতদের শোকার্ত পরিবারের সব কথা শোনেন তৃণমূল প্রতিনিধিরা। পাশাপাশি জানিয়ে আসেন মৃতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অসম জুড়ে এই গণহত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026