বিজেপির সর্বভারতীয় সভাপতিকে আইনি নোটিশ পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১১ অগাস্ট কলকাতায় বিজেপির মঞ্চ থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেন তা মানহানিকর এবং কটাক্ষমূলক বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত শনিবার মঞ্চ থেকে বিজেপি সভাপতি মন্তব্য করেন যে কেন্দ্র সরকার বাংলার উন্নয়নের জন্য যে ৩ দশমিক ৫৯ কোটি টাকা দিয়েছিল তা সিন্ডিকেটে এসে শেষ হয়ে গিয়েছে। নারদ, সারদা, রোজভ্যালি হল সিন্ডিকেটের উৎপাদন। ভাইপোর এই দুর্নীতিকে প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন অমিত শাহ।
এরপরই দলীয়ভাবে অমিত শাহর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়। সেই মত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে অমিত শাহকে নিজের বক্তব্যের স্বপক্ষে কারণ দেখানোর দাবি জানিয়েছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…