State

রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল

শনিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল। অসমের নাগরিক পঞ্জীকে কেন্দ্র করে নাগরিক কনভেনশনে যোগ দিতে যাওয়া তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদলকে শিলচর বিমানবন্দর থেকে বার হতে না দেওয়াকে অগণতান্ত্রিক বলে ব্যাখ্যা করেছে তৃণমূল। তাদের প্রতিনিধিদের পুলিশি নিগ্রহের শিকার হতে হয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। তারই প্রতিবাদে শনিবার ও রবিবার রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

শনিবার সকাল থেকেই সেই নির্দেশ মেনে জেলায় জেলায় পথ অবরোধ, মিছিল, সভা, সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা কালা দিবস পালন করেন। হাওড়ায় মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়াও রাজ্যের বিভিন্ন কোণায় কালা দিবস পালিত হয়। কয়েক জায়গায় পথ অবরোধ হওয়ায় কিছুটা সমস্যা হয় সাধারণ মানুষের। এদিন কালা দিবস পালন করতে বুকে কালো ব্যাজ পড়ে প্রতিবাদে সামিল হন তৃণমূল নেতা কর্মীরা। শনিবার দিনভরই চলেছে বিভিন্ন জায়গায় মিছিল, পথসভা। আগামী রবিবারও কালা দিবস পালন করবে তৃণমূল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026