এত দিন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা ছিল বামেদের দখলে। একটাও আসন ছিল না শাসকদল তৃণমূলের। এবার সেই আসনশূন্য জঙ্গিপুর পুরসভার দখল নিল শাসক দল। বিরোধীদের ১২ জন কাউন্সিলার তৃণমূলে যোগ দেওয়ার পর এখন স্বাভাবিকভাবেই জঙ্গিপুর তৃণমূলের দখলে চলে এল।
২১টি আসন আছে জঙ্গিপুর পুরসভায়। তার মধ্যে একটিও শাসক দলের ছিল না। কিন্তু সেখানকার ১২ জন কাউন্সিলার শাসক দলে যোগ দেওয়ায় পুরসভাটি এল তাদের দখলে। এই ১২ জন কাউন্সিলারের মধ্যে বামফ্রন্টের ৭ জন, কংগ্রেসের ৪ জন এবং বিজেপির ১ জন রয়েছেন। তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। জঙ্গিপুর পুরসভার যিনি চেয়ারম্যান ছিলেন তিনিই আগামী দিনে ওই দায়িত্ব সামলাবেন। শোনা যাচ্ছে, ২১ জুলাই ওই ১২ জন কাউন্সিলারের তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সে দিন সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। দলীয় কাউন্সিলারদের এভাবে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাম-কংগ্রেস নেতৃত্ব।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…