ছবি – সৌজন্যে – ট্যুইটার – @AITCofficial
সংসদের সামনে মঙ্গলবার সকাল থেকে ধর্না শুরু করেন তৃণমূল সাংসদরা। ইস্যু ছিল গণপিটুনিতে হত্যা। দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে একের পর এক হত্যার প্রতিবাদে ধর্নায় অংশ নেন তাঁরা। সাংসদদের হাতে ছিল প্ল্যাকার্ড, হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর লাল দিয়ে লেখা দাবি। স্লোগানও দেন তাঁরা। গণপিটুনি রুখতে অবিলম্বে আইন প্রণয়নের দাবিতে সোচ্চার হন তৃণমূল সাংসদরা। এই ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে তাঁরা সরব হবেন বলেও জানিয়েছেন।
এদিন সংসদ চত্বরে অন্য একটি ধর্নায় অংশ নেন বাম সাংসদরা। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে ধর্নায় সামিল হন বাম সাংসদ তথা নেতারা।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…