Kolkata

২১শের মঞ্চে তৃণমূলে সাবিনা, চন্দন, মইনুল

২১শে জুলাইয়ের মঞ্চে প্রতি বছরই কেউ না কেউ তৃণমূলে যোগদান করেন। এবার কিন্তু সেই যোগদান বেশ নজর কাড়ল। সঙ্গে রইল সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি। ঋতব্রত এখন রাজ্যে আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান। ফলে একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলা ফাটানো সিপিএমের মুখ হয়ে ওঠা ঋতব্রত যে মমতার কাছাকাছি আসতে শুরু করেছেন তা পরিস্কার ছিল। সরাসরি তৃণমূলে যোগ না দিলেও ২১-এর মঞ্চে তাঁর উপস্থিতি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিন তৃণমূলে যোগ দেন কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক ও কাউন্সিলার। যার মধ্যে রয়েছেন, আবু তাহের খান, আবদুল জাহান, সমর বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, তারেক আনোয়ার।

এছাড়াও তৃণমূলে এদিন নাম লেখান বিজেপির প্রাক্তন সাংসদ চন্দন মিত্র। এটা প্রত্যাশিতই ছিল। কারণ কদিন আগেই তিনি বিজেপি ত্যাগ করেছেন। এছাড়া এদিন তৃণমূলে যোগ দেন প্রাক্তন সিপিএম সাংসদ মইনুল হাসান। যোগ দেন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। ২০১৯-এর আগে এঁদের দলে পাওয়া তৃণমূলের জন্য অবশ্যই ভাল খবর। এদিন তাঁদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত না থাকলেও ঝাড়গ্রামের ৫৬ জন জন প্রতিনিধি তৃণমূলে যোগ দিয়েছেন বলে এদিন জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026