Kolkata

বৃষ্টি ভেজা মঞ্চে চাঁদের হাট

প্রতিবারই ২১শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেতা নেত্রীদের পাশাপাশি চলচ্চিত্র, টিভি, ক্রীড়া সহ বিভিন্ন জগতের বহু খ্যাতনামা মানুষের উপস্থিতি মঞ্চের জৌলুস বাড়িয়ে দেয়। এবারও তার অন্যথা হয়নি। এদিন বৃষ্টিতে ভিজেই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব, সোহম, বনিরা। অন্যদিকে ইন্দ্রাণী হালদার এখন তৃণমূলের ঘরের লোক। তাছাড়াও উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, জুন মালিয়া, নুসরত, অরিন্দম শীল, রুদ্রনীল। এছাড়া ছিলেন গায়ক নচিকেতা, শিল্পী শুভাপ্রসন্ন, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, লেখক আবুল বাশার, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, ফুটবলার গৌতম সরকার সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

মুখ্যমন্ত্রী এদিন ৫০ মিনিট বক্তৃতা দেন। কথা বলার ফাঁকে বার বার তাঁর গলা ধরে এসেছে। কথা থামাতে বাধ্য হয়েছেন। তবে সভা শেষে তাঁর ছন্দের স্লোগান এদিনও শোনা গেছে। সভা শেষ হয়েছে জাতীয় সংগীত দিয়ে। এদিন বক্তব্য রাখা শুরু করেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন সভা শেষে সকলে বাড়ি ফেরার সময় যেন শান্তিতে ফিরে যান। ঝড়বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। যদি নিজেদের এলাকায় ঝড় বৃষ্টিতে মানুষ বিপদে পড়েন তাহলে তাঁদের পাশে থাকার নির্দেশ দেন কর্মী সমর্থকদের। সমস্যা হলে জেলা প্রশাসনকে জানানোরও পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্য সরকার সবরকম সাহায্য দেবে। তাঁর সরকার রাজ্যবাসীর ‘পাহারাদার’ বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই শব্দটাই রাজনৈতিক মহলের কানে লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশের ‘চৌকিদার’ বলেছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারকে রাজ্যবাসীর ‘পাহারাদার’ বলে দাবি করলেন।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026