Kolkata

বৃষ্টিভেজা মঞ্চ, সামনে শুধুই মাথা আর মাথা!

শুক্রবার পর্যন্ত আকাশ পরিস্কার থাকলেও শনিবার সকাল থেকে কিন্তু আবহাওয়া গেছে বদলে। পূর্বাভাস ছিলই। সেইমত শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শুরু হয়েছে বৃষ্টি। অতি ভারী বৃষ্টি না হলেও মাঝেমধ্যেই ঝরঝর করে নামছে ধারাপাত। সামান্য সময়ের জন্য থেমে যাচ্ছে। ফের শুরু হচ্ছে। এর মধ্যেই কিন্তু শনিবার সকাল থেকে ধর্মতলামুখী হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক কেউ ভাড়া করা বাসে, কেউ গাড়িতে, কেউ টেম্পোতে পৌঁছনোর চেষ্টা করেছেন। দূর দূর থেকে আসা অনেক বাস এতটাই ভিড়ে ঠাসা ছিল যে অনেক সমর্থক বাসের মাথায় চড়ে আসছিলেন। প্রবল বৃষ্টিতে যে যা হাতের কাছে পেয়েছেন তা দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করেছেন। কেউ কেউ কিছু না পেয়ে ভিজেছেন।

একই ছবি ধর্মতলার সভা মঞ্চের সামনেও। তখনও ভোরের আলো ফোটেনি। তখন থেকেই অনেকে মঞ্চের সামনের দিকে থাকার জন্য সেখানে উপস্থিতি হয়েছেন। ঠায় বসে থেকেছেন। বারবার বৃষ্টি এসেছে। ভিজেছেন। ছাতা দিয়ে কোনওক্রমে মাথা বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু সবচেয়ে লক্ষণীয় ছিল উৎসাহ। এভাবে দফায় দফায় বৃষ্টি কিন্তু তাঁদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। বরং বেলা যতই গড়িয়েছে ততই মানুষের ভিড় বেড়েছে। মঞ্চ থেকে শুধু মাথা আর মাথা দেখতে পাওয়া গেছে। এবার ২১-এর ২৫ পূর্তি। ফলে উৎসাহটাও যেন একটু বেশিই ধরা পড়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026